
কন্যাপক্ষ
আইবুড়োভাত (কনে)
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা
শুভ বিবাহ

২৯ ও ৩১ জানুয়ারি ২০২৭ · ১৫ ও ১৭ মাঘ ১৪৩৩
#swarajforever
নিচে স্ক্রল করুন

।। শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ ।।
সবিনয়ে নিবেদন
মহাশয়/মহাশয়া
পরম করুণাময়ের অসীম কৃপায়
আমাদের পরিবারের আনন্দঘন মুহূর্তে
দুই হৃদয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে
স্বর্নাভ ও রাজশ্রী
এই শুভ পরিণয়ের আনন্দঘন অনুষ্ঠানে
আপনার সপরিবারে সাদর উপস্থিতি
ও আন্তরিক আশীর্বাদ একান্তভাবে কাম্য।
আপনাদের স্নেহ, ভালোবাসা ও শুভকামনায়
আমাদের এই আনন্দোৎসব হয়ে উঠুক আরও সুন্দর ও স্মরণীয়।
সানন্দ আমন্ত্রণে
উভয় পরিবার
বরপক্ষ
শ্রী সুভাষ চন্দ্র বিশ্বাস ও শ্রীমতী অপর্ণা বিশ্বাসের পুত্র
হিয়ার সবচেয়ে প্রিয় সানির যত্নশীল মনটা, আর সব সময় ওকে আগলে রাখার স্বভাব।
কন্যাপক্ষ
স্বর্গীয় দূর্লভ চন্দ্র কর ও শ্রীমতী মনীষা করের কন্যা
সানির মন জয় করেছে হিয়ার সুন্দর মন, মায়াভরা স্বভাব, আর অবশ্যই ওর হাতের অসাধারণ রান্না!
শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২৭ ১৫ মাঘ ১৪৩৩
শুভ বিবাহ পর্যন্ত
দিন
ঘণ্টা মিনিট সেকেন্ড
আপনাদের আশীর্বাদে শুরু হল আমাদের নতুন পথচলা। ধন্যবাদ!
শুক্রবার, ২৯ জানুয়ারি · ১৫ মাঘ
সন্ধ্যা ৭টা
গোধূলি লগ্ন সন্ধ্যা ৬:৪৫ – রাত ৮:৪৫
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা
ম্যাপরবিবার, ৩১ জানুয়ারি · ১৭ মাঘ
সন্ধ্যা ৭টা
এরিয়া-৬ কমিউনিটি হল, চিত্তরঞ্জন
ম্যাপ
দুই বাড়িতে বড় হচ্ছিল দুটো ছোট্ট মানুষ। তখন কে জানত, একদিন সত্যিই আমরা বর-বউ হব!

একই স্কুল, একই ক্লাসরুম, টানা দশ বছর। অথচ কথা প্রায় হতই না, বরং আমরা ছিলাম চিরশত্রু!

কলেজে ওঠার পর দুর্গাষ্টমীর দিনে আবার দেখা। একটা কমন WhatsApp গ্রুপ, একটা ফোন নম্বর, আর শুরু হল নতুন বন্ধুত্ব।

সপ্তাহে সপ্তাহে দেখা, অন্তহীন গল্প, আর কোভিডের নিস্তব্ধ দিনগুলোয় একসঙ্গে লম্বা হাঁটা। কখন যে বন্ধুত্ব ভালোবাসা হয়ে গেল, টেরই পাইনি।

ঝমঝমে বৃষ্টি, এক টুকরো ছাউনি, আর পাত্রমশাইয়ের সেই দরখাস্ত— “With all due respect, I would like to inform you that I love you.” আবেদন মঞ্জুর!

গল্প আর হাসিতে ভরা আমাদের প্রিয় ঠিকানা।

পাঁচ বছরের দূরত্ব, অনেক মান-অভিমান। তবু এমন একটা দিনও যায়নি যেদিন কথা হয়নি। অপেক্ষা থাকত পুজো আর নতুন বছরের।

আট বছরে কখনও বাড়ির কাউকে বসিয়ে কিছু বলিনি, তবু দুই বাড়ির সবাই সব জানতেন। আজ দুই পরিবারের আশীর্বাদে শুরু হচ্ছে আমাদের নতুন অধ্যায়।

কন্যাপক্ষ
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা

বরপক্ষ
বরের বাড়ি, অরবিন্দনগর, HCL

কন্যাপক্ষ
সন্ধ্যা ৭টা
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা

বরপক্ষ
সকাল ১১টা
বরের বাড়ি, অরবিন্দনগর, HCL
হলুদ পোশাকে আসুন

কন্যাপক্ষ
দুপুর ১২টা
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা
হলুদ পোশাকে আসুন

কন্যাপক্ষ
শুক্রবার, ২৯ জানুয়ারি · ১৫ মাঘ
সন্ধ্যা ৭টা
গোধূলি লগ্ন সন্ধ্যা ৬:৪৫ – রাত ৮:৪৫
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা

কন্যাপক্ষ
বিকেল সাড়ে ৫টা
এস. বি. পাবলিক স্কুল, ঘিয়াডোবা

বরপক্ষ
বরের বাড়ি, অরবিন্দনগর, HCL

বউভাত
সন্ধ্যা ৭টা
এরিয়া-৬ কমিউনিটি হল, চিত্তরঞ্জন
এস. বি. পাবলিক স্কুল, কল্যাণগ্রাম‑৫, ঘিয়াডোবা – ৭১৩৩৩৫
অরবিন্দনগর, রোড নং ৬, HCL, পিন – ৭১৩৩৩৫
এরিয়া‑৬, কমিউনিটি হল, স্ট্রিট নম্বর ৩২, চিত্তরঞ্জন – ৭১৩৩৩১
আপনাদের উপস্থিতি ছাড়া আমাদের আনন্দের এই বিশেষ মুহূর্তটা যেন অসম্পূর্ণ থেকে যাবে! আসুন, আমাদের ভালোবাসার এই সুন্দর উদযাপনে সামিল হোন, আপনাদের আশীর্বাদে আমাদের নতুন পথচলাকে আরও মধুর করে তুলুন। আপনাদের উপস্থিতিই আমাদের এই বিশেষ দিনটিকে করে তুলবে আরও স্মরণীয়।
স্বর্নাভ ও রাজশ্রী
Swarnava & Rajshree
২৯ ও ৩১ জানুয়ারি ২০২৭ · ১৫ ও ১৭ মাঘ ১৪৩৩
#swarajforever

The Swaraj Saga
ভালোবাসায় গড়া